পরাজিত বিজেপি প্রার্থী বর্ধমান উত্তরের সঞ্জয় দাস গুরুতর অভিযোগ রি কাউন্টিং এর প্রতিশ্রুতি দিয়েও রি কাউন্টিং করায়নি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৫,মে :: গুরুতর অভিযোগ গণনা সেন্টার থেকে বেরিয়ে এসে বর্ধমান বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের। রি-কাউন্টিংয়ের দাবি জানিয়েও পরাজয় বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের।

তার অভিযোগ ১০রাউন্ড গননার পরেই তৃণমূলের উত্তরের যে প্রার্থী ছিলেন তিনি ওখানে গোল মিটিং বসিয়েছিলেন। তারপরেই আমি রি কাউন্টিংয়ের জন্য আবেদন করি আর ও অমূল্য রতন সরকারের কাছে।

তিনি বললেন হয়ে যাবে আবেদন করুন । আমি লিখিত আবেদন করলাম আমাকে হবে হবে বলে ওয়েটিং করিয়ে রেখে শেষে বলছে হবেনা ।

রি কাউন্টিং,যখন হবেনা তখন আমাকে ওয়েট করালো কেনো? আমাকে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলছে রিকাউন্টিং হবেনা,আমাকে দুপুর সাড়ে তিনটে থেকে বসিয়ে রেখেছে, আমার গণনা তো শেষ হয়নি, গণনা তো সাড়ে তিনটে থেকে বন্ধ ছিল।

ওই আর-ও  অমূল্য রতনের বিরুদ্ধে কোর্টে কেস করবো আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রি কাউন্টিং করায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =