হুগলিতে দলীয় কার্যালয় দখল ও হামলার অভিযোগ, প্রতিবাদে সরব অসিত মজুমদার

জাকির আলী  :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ৬,মে :: নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই হুগলি জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল এবং দলীয় নেতৃত্বের উপর হামলার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার এক বিশেষ সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, মানুষের রায় তৃণমূল কংগ্রেস মেনে নিয়েছে, কিন্তু দলের কর্মীদের ওপর অত্যাচার মেনে নেওয়া হবে না।

এই ধরনের ঘটনা চলতে থাকলে তৃণমূল আবার রাস্তায় নেমে আন্দোলন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =