শাজাহানের গড়ে গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন – গুলিতে আহত মহিলা কনস্টেবল সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ন্যাজাট :: বুধবার ৬,মে :: স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েত এবং তাঁর বিশাল পুলিশ বাহিনী।

শাহজাহানের প্রাক্তন দুর্গে নতুন করে এই অশান্তি জনমনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। রাজনৈতিক টানাপোড়েনে পুলিশের ওপর হামলার এই ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।ন্যাজাট থানার ওসির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পুলিশ ও স্থানীয়দের দাবি, দু’পক্ষের মধ্যে তখন বৃষ্টির মতো বোমা পড়ছে এবং অবিরাম গুলি চলছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সরাসরি পুলিশের দিকেও গুলি চালানো হয় বলে অভিযোগ।

দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে সরাসরি জখম হন ওসি ভরত প্রসূন পুরকায়েত। এছাড়াও রাজবাড়ি ফাঁড়ির কর্মী ভাস্বত গোস্বামী, একজন মহিলা পুলিশ কনস্টেবল এবং দু’জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রাতেই কলকাতার সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন চলছে চিরুনি তল্লাশি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =