হিঙ্গলগঞ্জে তৃণমূলের দলীয় কার্যালয় দখল বিজেপির, ‘বিকাশ ভবন’ নাম বদলে ‘রাম ভবন’ করার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ৬,মে :: পঞ্চায়েত অফিসের ভিতরে গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাট তৃণমূলের ফেস্টুন ব্যানার বের করে আগুন ধরিয়ে দিল বিজেপি কর্মী সমর্থকরা

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিজয় উল্লাস অব্যাহত। মধ্যেই তাণ্ডব ভাংচুর লুটপাট তৃণমূলের কার্যালয় দখল এরই মাঝে উত্তর ২৪ পরগনা বসিরহাট হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল।

হিঙ্গলগঞ্জে এতদিনের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, যার নাম ছিল ‘বিকাশ ভবন’, সেটি দখল করে নেন বিজেপির মহিলা কর্মী-সমর্থকরা। তারা ওই কার্যালয়ের নতুন নাম ‘রাম ভবন’ রাখার ঘোষণাও করেন।

উল্লেখ্য, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র জয়লাভ করার পর থেকেই এলাকায় বিজেপি কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

সেই আবহেই এদিন রাস্তায় নেমে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা এবং তৃণমূলের দলীয় কার্যালয় দখল নেন। এদিন কার্যালয় দখলের পর সেখানে থাকা বিভিন্ন কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়। বিজেপি কর্মী-সমর্থকরা বলেন এখন থেকে এই কার্যালয় থেকেই তাদের দলীয় কার্যক্রম পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 13 =