নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: বুধবার ৬,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের তৃণমূলের জয়ী প্রার্থী বিনা মন্ডলের বাড়ি সামনে কয়েকশ বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ।
ডিজে বাজিয়ে বাড়ির সামনে ইট পাটকেল ছুড়ে বাড়ি গাড়ি ভাঙচুর বিনা মণ্ডল ১৬ হাজার ১৭ ভোটে এবারের বিধানসভা নির্বাচনে জিতেছেন ।
তার বাড়ির সামনে কয়েকশো কর্মী সমর্থক গালিগালাজ এমনকি বাড়ি এবং বিনা মণ্ডলের গাড়ি ভাঙচুর করে বাড়িতে থাকা এক সারমেয় তাকেও ইট দিয়ে মারার চেষ্টা করে
এই নিয়ে রীতিমতো গ্রামের মানুষ খেপে যায় তারা বলেন একজন গণতান্ত্রিক পদ্ধতিতে জেতার পর তার বাড়ি যেভাবে আক্রমণ হলো তা কখনো ভাবা যায় না। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তাদের সামনেও তৃণমূল বিজয়ী প্রার্থীকে গালিগালাজ ।
এলাকায় বিশাল পুলিশ স্বরূপনগরের তৃণমূলের বিধায়ক বিনা মন্ডল বলেন আমি গণতান্ত্রিক পদ্ধতিতে জয়ী হয়েছি আমার বাড়িতে পরিকল্পনা করে এসে হামলা চালিয়েছে গাড়ি ভাঙচুর করেছে এইটা কি হচ্ছে ।

