সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৭,মে :: মধ্যমগ্রামের শুট আউট । গুলি করে খুন শুভেন্দু অধিকারীর আপত সহায়ক চন্দ্রনাথ রথ। গতকাল রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয়ে থাকে।
ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়। গাড়িটি বাজেয়াপ্ত করে নম্বর প্লেট চেক করতেই বেরিয়ে আসে, গাড়িটির মালিকের নাম।
তিনি শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার বাসিন্দা। সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি স্পষ্ট উত্তর দেন, আমার গাড়ি তো আমার কাছেই আছে। নম্বর কে নিয়েছে জানা নেই।এরপর মাটিগাড়া থানায় ডেকে পাঠানো হয় ওই ব্যক্তিকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
পরে পুলিশ ইঞ্জিনের নম্বর ও বেশ কিছু বিষয় মিলিয়ে বুঝতে পারেন, আসল নম্বরের গাড়িটি রয়েছে জোসেফের কাছেই। তিনি ওই গাড়িটি বিক্রি করার জন্য একটি অনলাইন সংস্থা বিজ্ঞাপন দিয়েছিলেন।
সেখানে ছিল নম্বর প্লেটের ছবিও। সেখান থেকেই আততায়ীরা নকল নম্বর প্লেট বানিয়ে দিয়েছে বলে মনে করছে পুলিশ। দুটি গাড়ির রঙ মডেল সব একই

