নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: শুক্রবার ৮,মে :: মানুষের পাশে থেকে কাজ করার বার্তা আবারও তুলে ধরলেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।
বিধায়ক হওয়ার পরও বিলাসবহুল জীবনযাপন থেকে দূরে থেকে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা গেল তাঁকে।
গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে সাধারণ মানুষের খোঁজখবর নিতে পৌঁছান জিতেন্দ্র তেওয়ারি। নিজেদের পছন্দের নেতাকে সামনে পেয়ে গ্রামবাসীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ফুলের বৃষ্টি, পদ্মফুল ও শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেন এলাকার মানুষ। গ্রাম পরিদর্শনের সময় হঠাৎই ঝাঁটা হাতে নিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করেন নবনির্বাচিত বিধায়ক। তাঁর এই উদ্যোগে উপস্থিত দলীয় কর্মী-সমর্থক ও গ্রামবাসীরাও উৎসাহিত হয়ে পড়েন।
এদিন সাফাই অভিযানের মধ্যেই জিতেন্দ্র তেওয়ারি বলেন, “যারা মোদীজিকে ভালোবাসেন, তারা আজ থেকেই শপথ নিন— আগামী দিনে আমরা সবাই মিলে আমাদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।”
বিধায়কের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, জনপ্রতিনিধি নিজে হাতে পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ায় সমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছেছে।

