নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ৮,মে :: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রকান্ত রথকে নৃশংস ভাবে গুলি করে হত্যার পর পূর্ব বর্ধমান জেলার কালনায় বিজেপি কর্মীদের তরফে
কালনা কাটোয়া STKK রোডের ধারে মোমবাতি জ্বালিয়ে নিরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করলেন বিজেপি কর্মীরা বৃহস্পতিবার রাতে।
এ প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ পাল তিনি বলেন , তার আত্মার শান্তি কামনায় বিজেপি কর্মীরা এই কর্মসূচি নিয়েছে। ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। নিহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।

