নদিয়ার ভীমপুরে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভীমপুর (নদিয়া) :: শনিবার ৯,মে ::  বোমা উদ্ধার ঘেরে চাঞ্চল লোগোটা এলাকায়। শনিবার সকালে এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার সান্ধ্য দাসপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রের খবর কে বা কারা রাতের অন্ধকারে স্থানীয় একটি বাড়ির মিটার বক্সের ভেতরে ২ টি তাজা বোমা লুকিয়ে রাখে।

বাড়ির এক বয়স্ক মহিলার হঠাৎই চোখ যায় বাড়িতে থাকা মিটার বক্সের ভেতরে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভীমপুর থানায়। ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মিটার বক্সের ভেতর থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে।

কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে এই মিটার বক্সের ভেতরে বোমা রেখে গিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

যদিও বোমা উদ্ধারের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার ভীমপুর থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এই এলাকা অত্যন্ত শান্ত। তবে কি উদ্দেশ্যে এখানে এই ধরনের বোমা রেখে গেছে তা নিয়ে সকলের মনেই প্রশ্ন দানা বাঁধছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + five =