সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৯,মে :: তৃণমূল রাজত্বের অবসান। বিজেপি রাজ্যের ক্ষমতায়। মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা গেল শিলিগুড়ি ১৫ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় শক্তিকেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হয় ঝালমুড়ি বিতরণের। কলকাতায় মূল শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও তার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শিলিগুড়িতেও। এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ঝালমুড়ির প্যাকেট।
অনেককেই রাস্তার ধারে দাঁড়িয়ে আনন্দের সঙ্গে ঝালমুড়ি খেতে দেখা যায়। কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ।
আয়োজকদের বক্তব্য, নতুন সরকারের শপথ গ্রহণকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।

