মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এবং মা গায়ত্রী অধিকারীর প্রতিক্রিয়া

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: রবিবার ১০,মে :: শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন কলেজে লাইফ থেকেই রাজনীতি, এস এফ আই কে তাড়িয়ে কলেজে জিএস হল, পৌরসভায় চেয়ারম্যান হল,দক্ষিণ কাঁথির  বিধায়ক হল।

মাধ্যমিক পর্যন্ত ও ঘর থেকে বের হতো না, যখন কলেজে উঠল তখন ঘর থেকে বেরোনো শুরু করল। তার আগে নিজেই একটি বাগান তৈরি করেছিল, হাতে বালতি এবং সাবল নিয়ে বাগানে গিয়ে চাষ করত বিভিন্ন ধরনের সব্জি।

জেতার পর এমনকি নিজের বাড়ির ছাদেও একটি বড় পদ্ম গাছ লাগিয়েছিল, ভীষণ বড় একটি পদ্ম ফুটেছিল তখনই ভেবেছিলাম পদ্ম আসছে।

তবে রাজ্যের জন্য কি করবে তা আমাদের কাছে প্রকাশ করেনি ওর মনে মনেই রয়েছে তবে তা আমি জানতে পেরে যাব বললেন শুভেন্দুর মা গায়ত্রী দেবী। গরম পড়লেই গরম ভাতে জল ঢেলে আলু ভাতে মাছ ভাজা ডিম ভাজা দিয়ে খেতে ভালোবাসে।

ছেলে ঠাকুর ভক্ত কোথাও পুজো হলে চলে যেত এমনকি মিশনেও চলে যেত বললেন শুভেন্দু অধিকারীর জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী।

শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বলেন আজ খুব গর্বের দিন মিথ্যা কথা বলবো না, নিজের কর্তব্য পালন করতে মুখ্যমন্ত্রী হয়েছে আজ, মানুষের প্রতি কর্তব্য সে পালন করবে, এবং যথাসাধ্য ভাবে মানুষের জন্য কাজ করবে এটাই আমার প্রার্থনা।

মুখ্যমন্ত্রীর বাড়ির অভিভাবক হয়তো আমি, দীর্ঘদিনের আকাঙ্খা আজ পরিপূর্ণ হয়েছে , সমস্ত মানুষকে প্রণাম ভালবাসা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের পক্ষ থেকে।

অনেক ভালো কাজ করতে পারবে তবে এটা আরো অনেক আগে হলে অনেক ভালো হতো পশ্চিম বাংলার জন্য। ২০২১ এবং ২৬ এর মধ্যে অনেক তারতম্য রয়েছে ২০২১ এ অনেক চুরি হয়েছে চুরি না হলে একুশেই পরিবর্তন হতো বললেন মুখ্যমন্ত্রীর বাবা শিশির অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 6 =