ঝাল মুড়ি এবং মিষ্টি খাইয়ে বাংলায় প্রথম গৈরিক সরকার গঠনের উৎসবে মেতে উঠলো জলপাইগুড়ি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ১০,মে :: শনিবার কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের পবিত্র জন্মদিনে যখন কোলকাতার ব্রিগেড ময়দানে দেশের প্রধানমন্ত্রী উপস্থিতিতে স্বাধীনতার পর প্রথম বার পশ্চিমবঙ্গে বিজেপি দলের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন লড়াকু সৈনিক শুভেন্দু অধিকারী ।

ঠিক সেই সময় উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন তিস্তা পাড়ের জেলা শহর জলপাইগুড়িতে সাধারণ মানুষের মধ্যে ঝাল মুড়ি ,মিষ্টি বিতরণ করে বিজয় উৎসবে মেতে উঠলো গেরুয়া শিবির।

এই প্রসঙ্গে সদর ব্লক ১ বিজেপির প্রমুখ অজয় কুমার শা বলেন, আজকে আনন্দের দিন, প্রথমবার রাজ্যে বিজেপি সরকার গঠন হলো, বিরোধী দল তৃণমূলকে জনগণ উচিত শিক্ষা দিয়েছে, আগামীতে জলপাইগুড়ির দুর্নীতিগ্রস্থ তৃণমুল পৌর সভা নতুন করে গঠন করা হবে শীঘ্রই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + five =