রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১০,মে :: রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনাটি পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ দত্তপাড়া এলাকার।

রবিবার দুপুর বারোটা নাগাদ রাস্তার মেরামতির কাজ চলাকালীন স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করে দেন।এলাকাবাসীদের অভিযোগ, প্রায় ২ লক্ষ ২ হাজার ২৩২ টাকা ব্যয়ে ১৩০ মিটার রাস্তা মেরামতের কাজের বরাদ্দ থাকলেও বাস্তবে সঠিকভাবে কাজ করা হচ্ছে না।

নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং রাস্তার বেস মজবুত না করেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের। এতে দীর্ঘস্থায়ী রাস্তা নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।স্থানীয়দের আরও অভিযোগ, ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণেই কাজের মান অত্যন্ত খারাপ হচ্ছে।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান।এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন চক্রবর্তী-র সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =