নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: সোমবার ১১,মে :: তৃণমূল নেতার বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তাদের আরও অভিযোগ, দুষ্কৃতীরা গুলি চালিয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে বনগাঁ থানার কলমবাগান এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ একদল দুষ্কৃতী তৃণমূল নেতা সুজয় বিশ্বাসের বাড়ি ও দোকানে হামলা চালায়। তার বাড়ির কাঁচ ভেঙে দেয়, সেই সঙ্গে তার দোকানের বোর্ড ভেঙেচুরে দেয়। ওই দুষ্কৃতীরা সুজয়ের ভাইয়ের বাইকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ।
অনেকাংশই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইকটি। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, তিনি তৃণমূল করেন বলে বিজেপির লোকজনই ভোটে জিতে তার বাড়ির উপরে হামলা চালায়।
সুজয় বাবুর স্ত্রী অভিযোগ করেন, হঠাৎ বেশ কয়েকজন বাড়ির কাঁচে ঢিল ছুড়তে থাকে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। খুবই আতঙ্কে রয়েছি আমরা। ঘটনাস্থলে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠাও অভিযোগ অস্বীকার করেছে বাগদা মন্ডল ৪-এর সভাপতি সুমন অধিকারী |

