অস্ট্রেলিয়ার পর উজবেকিস্তানের কাছে পরাজয় – এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ১১,মে :: উজবেকিস্তানের কাছে পরাজিত এশিয়ান কাপ থেকে বিদায় ভারতের। এএফসি অনুর্দ্ধ-১৭ এশিয়ান কাপে গ্রুপ ডির শেষ ম্যাচ ছিল উজবেকিস্তানের বিরুদ্ধে। তবে জয়ের মুখ দেখতে পারেনি ভারত। উজবেকিস্তানের কাছে ০-৩ পরাজিত হয় তারা।

জেড্ডার কিং আবদুল্লা স্পোর্টস সিটি হল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লাজিজ আব্দুরাইমভ, তার গোলে উজবেকিস্তান প্রথমেই ম্যাচে এগিয়ে যায়। প্রথমার্ধ এই এক গোলে এগিয়েছিল উজবেকিস্তান।

দ্বিতীয়ার্ধেও ভারত একেবারে সুবিধা করতে পারেনি। উল্টে ৬০ মিনিটে ডেনি ওয়াংখেমের আত্মঘাতী গোলে উজবেকিস্তানকে আরো ব্যবধান বাড়িয়ে দিতে সাহায্য করে। ম্যাচের ৭৮ মিনিটের মাথায় রাভশানবেকভ গোল করে ব্যবধান তিনগুণ করে দেন।

প্রতিযোগিতার প্রথম ম্যাচ ভারত ০-৪ গোলের ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। ভারত তাদের দ্বিতীয় তথা শেষ ম্যাচে আবার পরাজিত হওয়ার কারণে প্রতিযোগিতা থেকে বিদায় নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =