আজ নবান্নে মুখ্যমন্ত্রী পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন করলেন – কে পেলেন কোন দপ্তর দেখুন !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবান্ন :: সোমবার ১১,মে :: নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে রাজ্যে এক বা একাধিক উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে যে জল্পনা তুঙ্গে ছিল, তাতে আপাতত ইতি পড়ল। প্রথম দফার দপ্তর বণ্টনে কাউকেই উপমুখ্যমন্ত্রী করা হয়নি।

রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পলের মতো হেভিওয়েট মন্ত্রীদের উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। কিন্তু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পথে হাঁটেননি।এর পেছনে মূলত প্রশাসনিক সংহতি বজায় রাখা এবং ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হওয়া রুখতে চাওয়ার রণকৌশল কাজ করছে বলে মনে করা হচ্ছে। এছাড়া জোট শরিক না থাকায় উপমুখ্যমন্ত্রী পদ তৈরির কোনও রাজনৈতিক বাধ্যবাধকতাও নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে।

সোমবার পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মন্ত্রীসভার প্রথম বৈঠকের পর এই পাঁচ মন্ত্রীর দপ্তর বন্টন করে দিলেন শুভেন্দু অধিকারী । উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে ।

দিলীপ ঘোষ রয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বে। খাদ্যমন্ত্রী করা হয়েছে অশোক কীর্তনিয়াকে। নারী ও শিশু কল্যাণ দপ্তর, পুর বিষয়ক মন্ত্রী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে । ক্ষুদিরাম টুডুকে দেওয়া হয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =