ভোট পরবর্তী হিংসা অব্যাহত – এবার মিনাখায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মিনাখাঁ :: সোমবার ১১,মে ::   উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ বিধানসভা এই কেন্দ্র থেকে তৃণমূল জিতলেও আক্রান্ত তৃণমূল।

বিজয় মিছিলের নামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে লাঠি সোটা নিয়ে ভাঙচুর, মহিলাদের উপর হেনস্থা এবং বাড়িতে মারধর ভাঙচুর মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

অভিযোগ অস্বীকার বিজেপির। মিনাখাঁ ব্লক -২ অন্তর্গত মোহনপুর অঞ্চলের হরিণহুলা ১৪২ নম্বর বুথে বিজেপির কিছু দুষ্কৃতী বিজয় মিছিলের নামে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে লাঠিসোটা নিয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ।

শুধু তাই নয়, বাড়ির মহিলাদের উপরও শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ এবং একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব বলেছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =