স্ত্রীর কাছ থেকে নেশার টাকা না পাওয়ায় স্ত্রীকে শাসন করে খুন করল স্বামী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাকাশীপাড়া :: সোমবার ১১,মে :: স্ত্রীর কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশীপাড়া থানার বেথুয়া ডহরি সুপার মার্কেট এলাকায়।

স্থানীয় সূত্রে খবর মৃত গৃহবধুর নাম সুনীতি সর্দার। বছর চারেক আগে স্বামী ভরত মন্ডলের সাথে তার বিয়ে হয়। প্রায়ই নেশা করে স্ত্রীর সাথে অশান্তি করতো স্বামী ভরত মন্ডল। একইভাবে রবিবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চাওয়া নিয়ে অশান্তি হয়। এর পরেই স্ত্রীকে শ্বাস রোধ করে খুন করে।রবিবার দুপুরের পর থেকে মেয়ের সাথে তার বাপের বাড়ির লোক যোগাযোগ করতে পারছিল না। এরপরেই খোঁজখবর নিয়ে জানতে পারে গৃহবধুকে শ্বাসরোধ করে খুন করেছে তার স্বামী । যদিও খুনের কথা স্বীকার করেছে স্বামী। এরপরেই স্বামী ভরত মন্ডল সহ মৃত গৃহবধুর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত গৃহবধুর পরিবার সূত্র খবর, প্রতিনিয়ত স্ত্রীর ওপর টাকার জন্য অত্যাচার করত। রবিবার দুপুরেও নেশার জন্য টাকা চায় স্ত্রীর কাছে।

টাকা দিতে অস্বীকার করায় স্ত্রী কে শ্বাসরোধ করে খুন করে। ইতিমধ্যেই মৃত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে স্বামী সহ তার পরিবারকে কঠোর শাস্তি দাবি তুলেছে। আজ গৃহবধূর দেহটি ময়দা তদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছেন নাকাশীপাড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =