নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: মঙ্গলবার ১২,মে :: সাত সকালে ফুল তুলতে গিয়ে মৃত্যু ঘটলো বৃদ্ধার। বেলুড় থানার অন্তর্গত বেলুড় রামলোচন সাহা স্ট্রীটে ঘটনা।
জানা যাচ্ছে ভোর পাঁচটা নাগাদ বাড়ির পাশে ফুল তুলতে বেরোয় লালমনি মিশ্রা ৬৫ বছর বয়স রাস্তার ধারে একটি লরি পাঁচিলে ধাক্কা মারলে পাঁচিল ভেঙে পড়ে বৃদ্ধার ঘাড়ে।
আশেপাশের মানুষজন ছুটে গেলে দেখা যায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু ঘটেছে বৃদ্ধার। এলাকার মানুষের অভিযোগ এত বড় লরি সরু গলিতে কেন নিয়ে আসা হয়েছে লরিচালক পলাতক লরিকে আটক করা হয়েছে। এলাকায় শোকের ছায়া।

