নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: মঙ্গলবার ১২,মে :: বিজেপি নেতাদের গান্ধীগিরি! বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভায় নীল-সাদা পরিবর্তে গেরুয়া-সাদা রং করা হয়।
ত্রিদিব চক্রবর্তী ক্ষীরপাই এর তৃনমূল নেতা
এমনকি পৌরসভার সম্মুখে পৌর বিল্ডিংয়ে লাগিয়ে দেয়া হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরাট বড় একটি কাট-আউট। কিন্তু হঠাৎ করে কয়েক দিনের মধ্যে ভোল বদল, পৌরসভার বিল্ডিং কে পুনরায় নীল সাদা রঙে ভরিয়ে দেয়া হল আগের মতই। সরিয়ে নেওয়া হল প্রধানমন্ত্রীর ছবি।
জানা যায় ক্ষীরপাই পৌরসভার তৃণমূল পরিচালিত পৌরসভা। কেন এমন হল চন্দ্রকোনার বিজেপি বিধায়ক সুকান্ত দোলই বলেন এটি বিজেপির কালচার নয়, তাই কর্মীরা যে কাজ করেছিল সে কাজ সমর্থনযোগ্য নয়।
তাই আগের মত ফিরিয়ে দেয়া হয়েছে পৌরসভাকে। বিজেপির এই ধরনের কাজে প্রশংসা করেছে এলাকার তৃণমূল নেতারা।

