দাদা মুখ্যমন্ত্রী, ভাই হিসাবে আমি গর্বিত, শ্রমিক ও মালিকদের সাথে থেকে হলদিয়ায় শিল্পের উন্নয়ন ঘটবে- দিব্যেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: মঙ্গলবার ১২,মে :: দীর্ঘ প্রতিক্ষার অবসান। রাজ্যের ক্ষমতায় বিজেপি। সেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন জেলার ছেলে শুভেন্দু অধিকারী।

মানুষ দুহাত ভোরে আর্শীবাদ করায় সোমবার হলদিয়ার চৈতন্যপুরে মদন চাঁদ জিউ পুজো ও নরনারায়ণ সেবা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এগরার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বলেন, ” ভাই হিসাবে গর্ববোধ করছি।

আশাকরি রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করবে। সবে শুরু। কিছুদিনের মধ্যে বাংলায় উন্নয়ন ঘটবে।শিল্প শহর হলদিয়া নিয়ে বিশেষ কিছু মন্তব্য করবো না। তবে আমরা শ্রমিক ও বর্তমান মালিকদের সাথে নিয়ে শিল্প শহর হলদিয়ায় উন্নয়ন করবো।”

অনুষ্ঠানে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা, মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, বিজেপির জেলা নেতা সোমনাথ ভূইয়া সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =