তপসিয়ার বহুতলে আগুন – আগুনে ঝলসে মৃত দুই – আহত আশংকাজনক তিন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তপসিয়া :: মঙ্গলবার ১২,মে :: মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের ওই চারতলা বহুতলটির দোতলায় প্রথম আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়।

সেই সময় বিল্ডিংয়ের ভেতরে আটকে পড়েছিলেন পাঁচজন বাসিন্দা। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে এবং প্রাণভয়ে তাঁরা সেখানে একটি বাথরুমে গিয়ে আশ্রয় নেন। কিন্তু সেটাই কাল হলো তাঁদের জন্য।

আগুনের থেকে বাঁচলেও বাথরুমের ভেতরে ঢুকে আসা ঘন কালো বিষাক্ত ধোঁয়ায় তাঁদের দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।

সেখানেই দুজন আবাসিকের মৃত্যু হয় এবং আশংকাজনক অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

তবে দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা এলাকায় আতঙ্কের ছায়া বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =