বালি পাচার নিয়ে ভক্তিনগর থানা একশন মুডে – শিলিগুড়ি পুলিশ এবার কঠোর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১২,মে :: রবিবার ভক্তিনগর থানার পুলিশ নেতাজি নগর এলাকার নদীর চরে ঝটিকা অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্র্যাক্টর উদ্ধার করেছে । পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকরা পালিয়ে গেলেও ট্র্যাক্টর দুটিকে আটক করতে সক্ষম হয়েছে বাহিনী ।

                                                                                                         ফাইল চিত্র 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর থানা এলাকায় নদীর চরগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। এদিন নেতাজি নগরে বালি তোলার খবর পেতেই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ।

বাজেয়াপ্ত ট্র্যাক্টর দুটি ঠিক কোথা থেকে বালি নিয়ে আসছিল এবং এর পেছনে কোন বড় পাচারচক্র জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক চালকদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =