তৃণমূলের শাসনকালে ভাঙ্গা হয়েছিল হনুমানের মূর্তি ও মন্দির – বিজেপি ক্ষমতায় আসায় নতুন করে শুরু হল পূজা – খুশি সুন্দরবন বাসী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বুধবার ১৩,মে :: গত ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারে ক্ষমতায় আসায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গোসাবা গদখালী ঘাটে পাশেই হনুমানের মূর্তি সহ মন্দির ভাঙচুর করে।

হিন্দু সনাতনী মানুষরা, গদকালী ঘাটের পাশে একটি হনুমানের মূর্তি সহ মন্দির প্রতিষ্ঠা করে। আর সেদিনের তৃণমূলের দুষ্কৃতীরা ভাঙচুর করে মন্দির ভেঙে ফেলেন মূর্তি। তারপর থেকে বন্ধ পূজা।

সেদিনই হিন্দু সনাতনী মানুষেরা প্রতিজ্ঞা করে বিজেপি ক্ষমতায় আসলে মন্দির প্রতিষ্ঠা হবে হনুমানের পূজা হবে। আজ সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে। রাজ্যে ক্ষমতা এসেছে বিজেপি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় নতুন করে শুরু হলো হনুমানের পূজা। খুশি হিন্দু সনাতনী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nine =