নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১৩,মে :: রাতের অন্ধকারে হনুমানের মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ কিছু দুষ্কৃতির বিরুদ্ধে। ঘটনাস্থলে তদন্তে এলেন পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পুলিশ। একই সাথে এলাকা পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধি দল।
জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত পিন্ডিরা পঞ্চায়েতের অন্তর্গত বহড়া গ্রামে একটি হনুমান মন্দিরে হনুমানজীর মূর্তি রাতে কে বা কারা ভেঙে দেয়।সকালে উঠে এলাকাবাসীদের তা নজরে আসে।
এলাকাবাসীদের অভিযোগ স্থানীয় একটি ক্লাবে তৃণমূল কংগ্রেস অলিখিত ভাবে সেটিকে পার্টি অফিস বানিয়ে অসামাজিক কাজকর্ম চালাত।
গ্রামবাসীদেরও ক্লাবে ঢোকার সেইভাবে অধিকার ছিল না। সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আবাসের ঘর করার জন্য মুর্শিদাবাদ থেকে দুই মিস্ত্রিকে ডেকে নিয়ে এসে, সেই ক্লাব ঘরের পাশে একটি ঘর করে দিয়ে তাদের আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা।
কেন এই মূর্তি ভাঙ্গা হলো, সেই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে তারা। অন্যদিকে বিজেপির তরফে এই জেহাদী কাজ কর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা।
একই সাথে ওই ক্লাব ঘরের মধ্যে অলিখিতভাবে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বানিয়ে অসামাজিক কাজকর্মে চলতো বলে অভিযোগ তুলেছেন তারা। ওই ক্লাবের মধ্যে তৃণমূলের পতাকা এবং ব্যানার ও পাওয়া গিয়েছে।
অন্যদিকে স্থানীয় এলাকার তৃণমূল নেতা মানিক লাল মণ্ডল, বলেন ওটি একটি ক্লাব ঘর, তৃণমূলের পার্টি অফিস নয়। কে বা কারা পতাকা বা ব্যানার রেখেছিল সে বিষয়ে জানিনা। তবে যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তিনি।

