নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৩,মে :: গত সোমবার সন্ধ্যায় আচমকাই হৃদ্রোগে আক্রান্ত হন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
মঙ্গলবার তাঁকে দেখতে যান রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু, যিনি সকলের কাছে টুটু বসু নামেই পরিচিত। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ৭৮ বছর বয়সে তাঁর মহাপ্রয়াণ ঘটে।

