নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৩,মে :: নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই এই পদক্ষেপ নিল রাজ্যের নতুন সরকার। আগে এই তিনটি প্রকল্পের অধীনে উপভোক্তারা মাসে ১০০০ টাকা করে পেতেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নয়া ঘোষণায় এখন থেকে সেই ভাতার পরিমাণ বেড়ে হলো ২০০০ টাকা।
আগামী জুন মাস থেকেই বর্ধিত হারে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে বলে নবান্ন সূত্রে খবর।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় থেকেই বিজেপির নেতা-কর্মীরা অভিযোগ তুলেছিলেন যে, পূর্বতন সরকারের দেওয়া ভাতার টাকায় বর্তমান সময়ে সংসার চালানো অসম্ভব। সেই সময় তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে এই আর্থিক সাহায্য বাড়ানো হবে।
ইতিমধ্যেই তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’-এর পাল্টা হিসেবে মাসে ৩০০০ টাকার ‘অন্নপূর্ণা ভান্ডার’ চালুর কথা জানিয়েছে গেরুয়া শিবির। তার রেশ কাটতে না কাটতেই বাকি সামাজিক ভাতাগুলো দ্বিগুণ করার সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

