কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের আহ্বানে সাড়া দেশের সাথে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: বুধবার ১৩,মে :: জলপাইগুড়িতেও পালিত হলো সারা ভারত দাবি দিবস। শ্রমিক নেতা ধ্রুবজ্যোতি গাঙ্গুলী জানান কেন্দ্রীয় সরকার যে শ্রম আইন এর পরিবর্তে শ্রম কোড লাগু করতে চলেছে তা শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী।

শ্রমিক কর্মচারীদের অর্জিত ৮ ঘণ্টা কাজের অধিকারসহ বিভিন্ন অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে এই শ্রম কোড এর মধ্য দিয়ে

যার প্রতিবাদে নয়ডা পানিপথ সহ উত্তর ভারতের বিভিন্ন অংশে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন শ্রমিক কর্মচারীরা তাদের আটক করা হয়েছে।

তার প্রতিবাদে শ্রম কোডের প্রতিলিপি পুড়িয়ে জলপাইগুড়ি কদমতলা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চের তরফে। কর্মসূচিতে নেতৃত্ব দেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, প্রকাশ রায়, প্রদীপ গোস্বামী সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fifteen =