নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৩,মে :: রাজ্যে বিজেপির সরকার গঠনের পর মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন মানিকচকের বিজেপি নেতৃত্ব।
মঙ্গলবার বিকালে মানিকচকের বিজেপি নেতা সুভাষ যাদব, রতন মন্ডল সহ অন্যান্যরা মিলে মানিকচক, গোপালপুর এবং ধরমপুর এলাকার গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন।
এলাকার ভাঙন কবলিত সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেন। গঙ্গা ভাঙন রুখতে কোথায় কোথায় জরুরী ভিত্তিতে কাজের প্রয়োজন রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখেন।
পরে বিজেপি নেতা সুভাষ যাদব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডলের নির্দেশে আজ মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি ঘুরে দেখছেন।
ঘুরে দেখে বিধায়কের কাছে রিপোর্ট দেবেন। তার ভিত্তিতেই আগামী মন্ত্রীসভার বৈঠকে মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। কোথায় কোথায় সুখা মরশুমে জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজন রয়েছে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

