নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ১৩,মে :: বুধবার নবনির্বাচিত বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘরে একে একে প্রবেশ করতে দেখা যায় একাধিক তৃণমূল বিধায়ককে।
সৌজন্য বিনিময় ছাপিয়ে এই সাক্ষাৎ যে এক গভীর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, তা স্পষ্ট হয় মুখ্যমন্ত্রীর মন্তব্যে। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বিধানসভায় উপস্থিত হয়ে শপথ গ্রহণের পর বিধায়কদের উদ্দেশে একগুচ্ছ কড়া বার্তা দেন শুভেন্দু।
তিনি স্পষ্ট জানান, এবার থেকে শাসনব্যবস্থায় কোনও গোপনীয়তা থাকবে না। তাঁর কথায়, “বিধানসভায় কোনও কিছু গোপন থাকবে না।
জনগণের দ্বারা তৈরি জনগণের সরকার দেখবে সাধারণ মানুষ।” স্বচ্ছতাকে হাতিয়ার করে তিনি বিধায়কদের নির্দেশ দেন নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করতে।
প্রশাসনিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ অনুসরণের কথা জানিয়ে শুভেন্দু ঘোষণা করেন, তিনি নিজের কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেবেন। জনগণের করের টাকায় বিলাসিতা নয়, বরং সেই অর্থ সাধারণ মানুষের কাজেই ব্যয় হবে বলে জানান তিনি।

