বাংলাদেশের বিএনপি সরকার বলছে পশ্চিমবঙ্গে মুসলিমরা ভালো আছে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ব্যুরো :: বুধবার ১৩,মে :: সম্প্রতি বাংলাদেশের কিছু ইসলামিক সংগঠন পশ্চিমবঙ্গের নির্বাচনের পর মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে রাজপথে বিক্ষোভে নামে।

এই প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পাল্টা প্রশ্ন করেন, “আপনাদের কাছে কী প্রমাণ আছে যে পশ্চিমবঙ্গে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে?”

তিনি স্পষ্ট জানান, কলকাতায় বাংলাদেশের হাই কমিশন রয়েছে এবং সেখান থেকে অত্যাচারের কোনো খবর সরকারের কাছে আসেনি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য জোটের মতো সংগঠনগুলি ভারত-বিরোধী স্লোগান তুলে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি ছিল, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা অসুরক্ষিত।

তবে খোদ বাংলাদেশ সরকারের এই বিবৃতির পর সেই অভিযোগের সারবত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। কূটনৈতিক মহলের মতে, এই বিবৃতির ফলে দুই দেশের মধ্যে অযথা ভুল বোঝাবুঝির অবসান হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের নামে অনেক পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =