নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ১৪,মে :: আলিপুরদুয়ার জেলার শালকুমারে বিজয়ের উচ্ছ্বাসে গেরুয়া আবির, ডিজের তালে মাতল গোটা শালকুমার। এদিন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ নম্বর অঞ্চলের সুরিপাড়া এলাকায় আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিলের।
মিছিলে অংশ নেন আট থেকে আশি—সব বয়সের মানুষ। হাতে দলীয় পতাকা, মুখে জয়ধ্বনি আর গেরুয়া আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। ডিজে বক্সের তালে তালে নাচে-গানে উৎসবের আবহ তৈরি হয় সুরিপাড়া জুড়ে।
এদিন মিছিলে একাধিক বিজেপি কর্মীকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে এবং মাথায় হ্যারিকেন নিয়ে নাচতে নাচতে এলাকা পরিক্রমা করতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, এই জয় সাধারণ মানুষের আশীর্বাদের ফল।

