বাদশাহী রাস্তায় পথ দুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের চন্দ্রপুকুরে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বৃহস্পতিবার ১৪,মে :: বুধবার সকাল ৮টা ৫০ নাগাদ বাদশাহী রাস্তায় পথদুর্ঘটনা ঘটে মুর্শিদাবাদের নবগ্রামের পাঁচগ্রাম অঞ্চলের চন্দ্রপুকুরে।

প্রত্যক্ষদর্শীরা জানাই একটি কয়লা বোঝায় ১৬চাকা লরি পাঁচগ্রামের দিক থেকে তার গ্রামের দিকে যাওয়ার সময় একটি ডাম্পার কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা অর্থাৎ তারগ্রামের দিক থেকে পাঁচগ্রামের দিকে যাওয়া একটি বাইককে সামনাসামনি ধাক্কা মারে।এতে লরিটি এবং বাইকটি ধানের জমিতে পড়ে যায়। বাইক চালকের একটি পা ভেঙে যায় কিছুটা কান কেটে যায় এবং পিঠে কিছুটা চোট পায় বলে জানা যায় সেইসঙ্গে বাইকটির সামনের অংশ ভেঙে যায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে পাঁচগ্রাম সু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায়।

সেখান থেকে কর্মরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে কিন্তু পরিবারের লোকেরা তাকে চিকিৎসার জন্য রামপুরহাট নিয়ে যাই বলে জানা যায়।

বাইক চালকটির নাম জানা যায় হাফিজুল্লা সেখ বাড়ি সাগরদীঘির রতনপুর এলাকায়। সে দোকানে দোকানে অর্ডার নিয়ে বই, খাতা, কলম সামগ্রী দিতে আসে। কয়লা বোঝায় করা ১৬ চাকা লরিটির চালককে এবং খালাসিকে সামনের কাঁচ ভেঙে বের করা হয়। জানা যায় লরিটির খালাসি এতে আহত হয়।

এদেরকে বের করার পর সেই স্থান থেকে দুজনে পলাতক বলেও জানা যায়। নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ।

লরিটির চালক ও খালাসির খোঁজ চালাচ্ছে পুলিশ, সেইসঙ্গে লরিটির মধ্যে থাকা কয়লা কোথা থেকে কোথায় যাচ্ছিলো তাও জানার চেষ্টা চালাচ্ছে, দ্রুত লরিটিকে ধানের জমি থেকে উদ্ধার করারও চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =