নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ১৫,মে :: শুক্রবার নবান্ন থেকে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
সাসপেন্ড হওয়া অফিসারদের তালিকায় রয়েছেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ।

পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি (নর্থ) অভিষেক গুপ্তা এবং তৎকালীন ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়
এদিনের ঘোষণায় মুখ্যমন্ত্রী আরও চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ওই সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা ছিল, তাও খতিয়ে দেখা হবে।
তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত পুলিশ অফিসারদের তৎকালীন কল লিস্ট এবং হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করা হবে। দেখা হবে, তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীর নির্দেশেই তাঁরা কাজ করছিলেন কি না।
বর্তমান মুখ্যমন্ত্রী জানান, “নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই অফিসারদের পদ থেকে সরিয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হলো। তবে সিবিআই-এর তদন্তে রাজ্য কোনও হস্তক্ষেপ করবে না, পুলিশি গাফিলতির বিষয়টিই কেবল রাজ্য খতিয়ে দেখবে।”
নতুন মুখ্যমন্ত্রী ও নতুন সরকারকে ধন্যবাদ যে তাঁরা এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আমাদের একটাই চাওয়া—সুবিচার।” আরজি কর কাণ্ডে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পর এই প্রতিক্রিয়া দিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ

