সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৬,মে :: শনিবার ফলতা বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তীব্র আক্রমণ শানান তিনি।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ‘ভাইপো’ কটাক্ষ ছুঁড়ে দিয়ে বলেন, “মাননীয় ভাইপোবাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম।
কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে।” নাম না করে এই বিস্ফোরক তথ্য সামনে আনার পাশাপাশি ফলতার নির্বাচনী ইতিহাস এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়েও সরব হন তিনি।
শুভেন্দু অধিকারী দাবি করেন, ফলতার বহু মানুষ দীর্ঘদিন ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। জনসভার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,
“অনেকে বললেন, ভাইপো যত দিন এসেছেন তত দিন ভোট দিতে পারিনি। গত ১০ বছর ফলতা বিধানসভার ভোটার ভোট দিতে পারেননি। এর হিসাব হবে না?”

