নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ১৬,মে :: পূর্ব বর্ধমান জেলার মেমারী ২ নম্বর ব্লকের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুই নেতার গ্রেফতারির ঘটনায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারী ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জয় মন্ডল এবং বোহার ১ নম্বর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি রাজকুমার মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ধৃত দুই নেতাকে নির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশি গ্রেপ্তার করেছে । এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
স্থানীয় প্রশাসন বা দলের পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃতদের পেশ করা হয় শনিবার বর্ধমান জেলা আদালতে।
সূত্রের খবর খাদ্যের কর্মদক্ষ সঞ্জয় মন্ডল এর বিরুদ্ধে কোনো আর্থিক অনিয়ম ও তোলাবাজির অভিযোগ রয়েছে , এই বিষয়ে অভিযুক্ত সঞ্জয় মন্ডল বলেন তিনি আর্থিক তোলাবাজির সঙ্গে যুক্ত নন।কে, কোথা থেকে কি অভিযোগ করেছে তা জানা নেই।
এদিন দুপুরে গোটা ঘটনার তদন্তের উদ্দেশ্যে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে তাদের পাঠায় পুলিশ।

