কোচবিহারে ফিরে মদন মোহন মন্দিরে পূজা দিয়ে সকলকে নিয়ে উন্নয়নের কাজ করার কথা বলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক রথীন্দ্রনাথ বোস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ১৯,মে :: উত্তরবঙ্গের কোচবিহার থেকে প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার হয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক রথীন্দ্রনাথ বোস ।

কোচবিহারে ফিরে মদন মোহন মন্দিরে পূজা দিয়ে সকলকে নিয়ে উন্নয়নের কাজ করার কথা বলেন তিনি । স্পিকার নির্বাচিত হবার পর রবিবার প্রথম কোচবিহারে আসেন রথীন্দ্রনাথ বোস।

তাকে স্বাগত জানাতে অসংখ্য সংখ্যায় কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ নিয়ে কোচবিহার স্টেশনের উপস্থিত হন । সেখান থেকে মিছিল করে কোচবিহারের শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মদন মন্দিরে এসে পৌঁছান।

মদনমোহন মন্দিরে পূজা দেওয়ার পর সেখান থেকে বিজেপি জেলা পার্টি অফিসে যান। পার্টি অফিসে দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − eight =