নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: বুধবার ২০,মে :: বুধবার সাত সকালে কাঁকসার পানাগড় বাজারে পায়ে দড়ি বাঁধা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
এদিন সকালে মাছ বাজার খুলতে এসে ব্যবসায়ীরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে,কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মৃতের নাম গোপাল রায়। বয়স ৪৫ বছর। কাঁকসার ক্যানেল পাড়ের কোরা পাড়ার বাসিন্দা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি প্রচন্ড পরিমানে মদ্যপান করতেন। কি ভাবে মৃত্যু তা জানা যায় নি।
তবে দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই বলেই পুলিশ সূত্রে খবর। দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপশি ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
