হুগলিমুখী পুন্যার্থিও বোঝাই বাস দুর্ঘটনাগ্রস্ত – ঘরে ঢুকলো বাস – আহত বেশ কয়েকজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: বুধবার ২০,মে :: মঙ্গলবার গভীর রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখন ঘটে গেলে এক ভয়াবহ ঘটনা। পুণার্থী বোঝাই বাস ঢুকে গেলো গৃহস্থের ঘরের মধ্যে। অল্পের জন্য প্রানে বাঁচলো তারা তবে ভেঙে গেলো ঘর।

ভয়াবহ ঘটনা জামালপুরে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়লো পুণার্থী বোঝাই বাস। পূর্ব বর্ধমানের জামালপুরের ইলামবাজার এলাকায়। আহত আটজন, গুরুতর আহত দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা স্থলে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য চকদিঘি এলাকায়।ঘটনাটি ঘটেছে আনুমানিক ভোর সাড়ে তিনটে নাগাদ। স্থানীয় সূত্রে জানা গেছে, মায়াপুর থেকে টুরিস্ট বাসে চেপে আনুমানিক ৬০ জন যাত্রীকে নিয়ে খানাকুলের হরিশচন্দ্রপুরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকায় ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারার পর একটি বাড়িতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়লো টুরিস্ট বাস।

ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আটজন, তাদের মধ্যে দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চালক খালাসিকে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমান রেফার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে দ্রুত গতিতে একটি টুরিস্ট বাস মায়াপুর থেকে খানাকুলের উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে হঠাৎই বাস চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় বলে জানা যায় । কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় মেমারি তারকেশ্বর রুটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 7 =