সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২০,মে :: একদিনের উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে শিলিগুড়ির মাল্লাগুড়ি বিজেপির দলীয় কার্যালয় ও উত্তর কন্যায় একেবারে আটোশটো নিরাপত্তা।
জানা গিয়েছে কিছুক্ষণ পরেই কলকাতা থেকে বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে আসবেন শিলিগুড়ির মালাগুলি বিজেপির দলীয় কার্যালয়। বিজেপি সূত্রে খবর দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক ছাড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তবে দলীয় বৈঠক থেকে কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে রয়েছে দলের নেতা কর্মী সমর্থকরা। বৈঠক শেষে সড়ক পথ দিয়ে তিনি সোজা চলে যাবেন শিলিগুড়ি সংলগ্ন উত্তর কন্যায়। সেখানে উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন।
প্রশাসনিক সূত্রে খবর উত্তরবঙ্গে কোথায় কত কাজ হয়েছে বা কত কাজ বাকি রয়েছে সমস্তটাই খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোথাও কোন অসুবিধা রয়েছে কিনা তাও খোঁজ খবর নেবেন।
অন্যদিকে যেহেতু বিজেপির দলীয় কার্যালয়ে বৈঠক করবেন তার আগে বিজেপির সবথেকে পুরনো কর্মী মাখনলাল সরকার তিনি ইতিমধ্যেই বিজেপির দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হলেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাখনলাল সরকার বলেন মুখ্যমন্ত্রী আসছেন তা স্বাভাবিক। কর্মী হিসেবে আমি এসেছি। যদিও আমার বয়স হয়েছে। প্রধানমন্ত্রী আমাকে প্রনাম করার পর থেকেই আমাদের নেতা কর্মীরা আরও বেশি করে আমার সঙ্গে দেখা করছেন এতে আমি একেবারেই আপ্লুত।
সব মিলিয়ে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

