বিজেপি বুথ সভাপতির বাড়িতে দুটি তাজা বোমা – ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবারে ২১,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতে শশীনা গ্রামের ১০৫ নম্বর বুথের ঘটনা বিজেপির বুথ সভাপতি অনিল বরণ মল্লিক ঘরের দুয়ার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দুটি তাজা বোমা রেখে যায় ।

ভোর হতে দরজা খুললেই দেখা যায় ঘরের দুপাশে দুটো তাজা বোমা । পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী যায়। তাজা বোমা দুটি উদ্ধার পুলিশ । এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ।সক্রিয় বিজেপি নেতা অসিত বরণ মল্লিক বলেন এবার ২৬শে বিধানসভা নির্বাচনে এলাকায় বিজেপির নেতৃত্ব দিয়েছিলেন ।

তার দাবি তৃণমূল আশ্রিতরা এই বোমা রেখে গেছে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =