নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফলতা :: বৃহস্পতিবারে ২১,মে :: দক্ষিণ ২৪ পরগনার ১৪৪ নম্বর ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘিরে দেখা গেল উৎসবের মেজাজ। খন্দালিয়া উচ্চ বিদ্যালয়ের ২৫২ নম্বর বুথে দীর্ঘদিন পর নির্ভয়ে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।
বহু ভোটারের অভিযোগ, গত এক দশক ধরে সন্ত্রাস ও হুমকির পরিবেশে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। এদিন স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে অনেকেই বললেন, “এবারের ভোট আমাদের কাছে গণতন্ত্রের বিজয় উৎসব।”

