নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ২২,মে :: তোলা আদায় ও কাটমানি চেয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কৌশিক মাহাত ওরফে ডাকু, দিবাকর রায় ওরফে বাবুন এবং মাসুদ সরকারকে গতকাল কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগ, কুমারগঞ্জ এলাকায় একটি রাস্তা সংস্কারের টেন্ডারকে কেন্দ্র করে বালুরঘাটের ঠিকাদার সৌম্যব্রত দে-র কাছে পাঁচ লক্ষ টাকা কাটমানি দাবি করা হয়েছিল। অভিযোগে আরও বলা হয়েছে, টাকা না দিলে ঠিকাদারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
গত ১৮ মে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্তে নামে পুলিশ। পরে কলকাতা থেকে ধৃতদের গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে বালুরঘাটে আনা হয়। শুক্রবার ধৃতদের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়।
এ বিষয়ে কৌশিক মাহাতের কৌশিক মাহাতোর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সংক্ষিপ্তভাবে বলেন, “আপনারা সবকিছুই জানেন।”

