আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার কালনা পৌরসভার তৃণমূলের কাউন্সিলর তথা তৃণমূল নেতা অনিল বসু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ২৪,মে :: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তথা তৃণমূল নেতা অনিল বসু।

গভীর রাতে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ। তার থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার ধৃত ওই তৃণমূলের কাউন্সিলর তথা তৃনমূল নেতা অনিল বসুকে কালনা আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। এ বিষয়ে কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তিনি বলেন, যত এইরকম দুষ্কৃতী আছে সকলকে ধরা উচিত।

আমরা আজকে একটি স্কুলে এসেছি। বাচ্চারা তাদের আশেপাশে এমন লোককে দেখতে চায় যাদের দেখে তারা ইন্সপায়ার্ড হবে। এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না।

তার মা-বাবা ও তার দাদু দিদারাও দেখতে চান না, মোট কথা কালনা এইরকম দুষ্কৃতীদের দেখতে চায় না। যারা গুন্ডামি করে চুরি করে, কোরাপশানে জর্জরিত।

এইরকম লোকেদের এখানে কোন জায়গা নেই। পুলিশ যা একশন নেবার তাই নেবে। ধৃত অনিল বসুকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে তার এই উত্তরে বিজেপির বিধায়ক বলেন, একজন গুন্ডা জোচ্চোর , লম্পট তিনি আবার বক্তৃতা দিচ্ছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =