নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জম্মু কাশ্মীর :: সোমবার ২৫,মে :: জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায়। ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন । শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি মাঠ থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ ।
রবিবার সকালে দেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তদন্তে ধর্ষণ ও খুনের ধারা যুক্ত করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে সবরকম চেষ্টা চলছে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একে ‘অত্যন্ত মর্মস্পর্শী’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘সমাজে আমাদের শিশুরা কতটা নিরাপদ, তা নিয়ে আজ নতুন করে ভাবার সময় এসেছে।’
এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্তের দাবি তুলেছেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা অপরাধীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।

