পুরাতন মালদায় জাতীয় পতাকা উল্টো উত্তোলন ঘিরে বিতর্ক, তীব্র সমালোচনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ২৫,মে :: পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার রাজীব গান্ধী মার্কেটে অবস্থিত পুরসভা শাখা কার্যালয়ে জাতীয় পতাকা উল্টো উত্তোলনকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পৌরসভা খোলার সময় পতাকা উত্তোলন করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, জাতীয় পতাকাটি উল্টোভাবে তোলা হয়েছে। সেই ছবি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই ঘটনা জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক এবং অত্যন্ত দুঃখজনক। তাঁদের দাবি, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল।

তিনি স্বীকার করেন, পতাকা উত্তোলনে ত্রুটি হয়েছিল এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 14 =