উত্তরকন্যায় সেচ দফতরের গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ২৬,মে ::  উত্তরকন্যায় সেচ দফতরের গুরুত্বপূর্ণ বৈঠক, উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক । আজ উত্তরকন্যায় পশ্চিমবঙ্গ সেচ দফতরের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।বৈঠকে সভাপতিত্ব করছেন পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও যুব কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিধায়কদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত রয়েছেন।

জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলনিকাশি, বন্যা পরিস্থিতি, নদী বাঁধ সংরক্ষণ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + fifteen =