নাম পরিবর্তন করে ভারতে বসবাস করতে গিয়ে বাংলাদেশী যুবক গ্রেপ্তার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পলাশীপাড়া :: বুধবার ২৭,মে :: বাংলাদেশি সন্দেহে এক যুবককে গ্রেফতার করলো নদিয়ার পলাশীপাড়া থানার পুলিশ। নদিয়ার পলাশী পাড়া থানার বারুই পাড়া এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের নাম মহম্মদ তহিদুল ইসলাম।

তার বাড়ি বাংলাদেশের মেহেরপুরে। কি উদ্দেশ্যে এবং কিভাবে সে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, পলাশীপাড়ার বারুইপাড়া এলাকায় সুমন শেখ নাম নিয়ে এক এক বাংলাদেশী যুবক বসবাস করছেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেইমতো পুলিশ এলাকায় অভিযান চালায়। এবং ওই যুবকের কাছে বাংলাদেশ থেকে ভারতে আসার বৈধ কাগজপত্র দেখতে চায়।

কিন্তু কোনও বৈধ কাগজপত্র না থাকায় তাকে সরাসরি গ্রেফতার করে । কি উদ্দেশ্যে এবং কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তা ও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =