নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৯,মে :: দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ অনুযায়ী, তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষ-কে আদালতে তোলার সময় বিজেপি কর্মী-সমর্থকরা জুতো দেখিয়ে “চোর চোর” স্লোগান দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিজেপির দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, তোলাবাজি ও রাজনৈতিক অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন রাজিব ঘোষ।
জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল অভিযোগ করেন যে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং দুর্নীতির মাধ্যমে তিনি প্রভাব বিস্তার করতেন। আদালতে মামলার শুনানি ও পুলিশের তদন্তের পরেই পরবর্তী পরিস্থিতি স্পষ্ট হবে।

