শক্তিনগরে গ্রেপ্তার তৃনমূল নেতা তার ভাইকে নিয়ে তল্লাশি চালিয়ে তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার মিলল তিনটি দোনালা বন্দুক ও কার্তুজ ও কার্তুজ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিনগর :: শনিবার ৩০,মে :: গ্রেফতার হওয়া তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তার ভাই সুজিত সাহাকে নিয়ে তল্লাশি চালিয়ে ফের অস্ত্র উদ্ধার করল পুলিশ।

পুলিশি হেফাজতে থাকা দুই ভাইকে সঙ্গে নিয়ে শক্তিনগর এলাকায় সুজিত সাহার একটি জমিতে তল্লাশি অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই জমিতে খোঁজ চালানো হলে মাটির নীচে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় তিনটি দোনালা বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রগুলি বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি ও বেআইনি অস্ত্র মজুদের অভিযোগে অজিত সাহা ও তার ভাই সুজিত সাহাকে গ্রেফতার করেছিল পুলিশ।

সেই সময় তাদের বাড়ি ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, কার্তুজ, এয়ারগান, এয়ার পিস্তল-সহ একাধিক সামগ্রী উদ্ধার হয় বলে পুলিশ দাবি করেছিল।

শুক্রবারের এই নতুন উদ্ধার ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলির সঙ্গে অন্য কোনও অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =